চট্টগ্রামে ছাত্র ফেডারেশনের কর্মীকে ছাত্রলীগ বলে মারধর

২৭ মার্চ ২০২৫, ১২:৪৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগঠক শওকত ওসমানকে ছাত্রলীগ মারধর করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টিউশন করে বাসায় ফেরার পথে শওকত ওসমানকে মিমি সুপার মার্কেটের সামনে গলিতে পেয়ে ছাত্রলীগ বলে লোকজন জড়ো করেন নগরের ওমর গণি এমইএস কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মির্জা ফারুকসহ কয়েকজন। এ সময় তারা শওকতকে মারধর করেন। পরে জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে পাঁচলাইশ থানা-পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাকে উদ্ধার করে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক শ্রীধাম শীল গণমাধ্যমকে বলেন, এমইএস কলেজ ছাত্রদল নেতা মির্জা ফারুক ও তার সহযোগীরা ঘটনার সঙ্গে জড়িত। তাদের আসামি করে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফারুক সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের এক ছেলের সঙ্গে চেহারায় মিল থাকায় শওকত ওসমানকে মারধর করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, থানায় মির্জা ফারুকসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের নতুন বিজ্ঞপ্তি  প্রকাশ বিকালেরর মধ…
  • ২৫ মার্চ ২০২৬
প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে বেলারুশ প্রেসিডেন্ট
  • ২৫ মার্চ ২০২৬
দুদকের ৫ কর্মকর্তাকে বদলি
  • ২৫ মার্চ ২০২৬
অধ্যাপক ডা. শারফুজ্জামান রুবেলের মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা …
  • ২৫ মার্চ ২০২৬
নোয়াখালীতে আগুনে পুড়ল ২৪ দোকান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসিতে সাবজেক্ট কমাতে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence