ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র-জনতার প্রতীকী ফাঁসি

১২ মার্চ ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
প্রতীকী ফাঁসি

প্রতীকী ফাঁসি © টিডিসি ফটো

সাতক্ষীরায় ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতীকী ফাঁসির আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা। আজ বুধবার (১২ মার্চ) বিকেলে শহরের খুলনা রোড শহীদ আসিফ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধর্ষকদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে কর্মসূচির অংশ হিসেবে একটি প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করা হয়। সেখানে প্রতীকী ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে প্রদর্শনী শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়।  

এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেন। বক্তারা বলেন, আমরা ধর্ষণের বিরুদ্ধে নীরব থাকবো না। বিচার নিশ্চিত করতেই হবে! তাঁরা আরও বলেন, দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে, কিন্তু বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অপরাধীরা অনেক সময় শাস্তি এড়াতে পারছে। দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তাঁরা।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, সংগঠক হাসিবুল হাসান, মুখপাত্র মোহিনী পারভীন, যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম, মো. মামুন হাওলাদার, সদস্য আল আমিনসহ আরও অনেকে।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬