ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি: নাহিদ 

০৭ মার্চ ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছি।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, সাইবার জগতে নারীদেরকে টার্গেট করা হচ্ছে, যাতে তারা রাজনৈতিক অঙ্গনে না আসতে পারেন, সমাজের সম্মুখসারিতে না আসতে পারেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত। মাত্র আত্মপ্রকাশ করেছে আমাদের দল। তাই নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে কাজ করছি। জোট কিংবা প্রার্থী দেয়ার কথা এখন ভাবছি না।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬