যেসব জেলার দায়িত্ব পেলেন সারজিস

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২০ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্ব পেয়েছেন সারজিস আলম। তার দায়িত্বে রয়েছে ৫টি বিভাগের ৩২ জেলা।

দায়িত্ব পাওয়ার পর আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার দায়িত্বেই তিনি রয়েছেন। সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ) দায়িত্ব তার।

সারজিস বলেন, ‘খুব দ্রুত এই ৩২ জেলার পথে প্রান্তরে ছাত্র-জনতার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।’

সবশেষে তিনি বলেন, ‘পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরুপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই।’

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬