বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২১ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

বাংলাদেশে ভারতকেন্দ্রিক বা পাকিস্তানপন্থি কোনও রাজনীতির ঠাঁই হবে না। এই দেশ কেবল বাংলাদেশকেন্দ্রিক রাজনীতির ভিত্তিতেই এগিয়ে যাবে। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব বলে উল্লেখ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, আজকের এই মঞ্চ অতীতের রাজনীতির পুনরাবৃত্তির জন্য নয়, বরং একটি নতুন স্বপ্নের বাংলাদেশের সূচনা করতে আমরা একত্রিত হয়েছি। পেছনের ইতিহাস অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার কণ্ঠে যে স্লোগান উঠেছিল—‘তুমি কে? আমি কে? বিকল্প! বিকল্প!’—সেই বিকল্পের বাস্তবায়ন হিসেবেই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ।  

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বিভাজনের রাজনীতির মাধ্যমে দুর্বল করে রাখা হয়েছিল। রাষ্ট্রকে দুর্বল করার ষড়যন্ত্র চলছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানে জনগণের ঐক্য ও সব দলের সম্মিলিত প্রয়াস সেই চক্র ভেঙে দিয়েছে। এখন বাংলাদেশ নতুন পথের দিকে এগিয়ে যাবে, যেখানে বিভাজন নয়, ঐক্যের রাজনীতিই হবে মূল শক্তি।

পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950