ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি: তাসনিম জারা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২১ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © সংগৃহীত

ক্ষমতা দখলের জন্য জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, আমরা রাজনীতি ক্ষমতা দখলের জন্য করতে আসিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যেকেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে। এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না।

এসময় রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, ক্ষমতা থাকবে জনতার হাতে। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্য পরিণত হতে দিতে চায় না তার দল- এমনটাও জানান তিনি।

ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬