‘সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে’

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
সমন্বয়ক মাহিন সরকার

সমন্বয়ক মাহিন সরকার © সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের নিহতদের, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নতুন রাজনৈতিক দল ঘোষণার এ আয়োজনে ব্যাপক জনসমাগম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা, সাধারণ নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এতে অংশ নেন। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি মনে করে, শহীদদের স্বপ্ন ও আহতদের চেতনাকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এখানে বিভিন্ন রাজনৈতিক পক্ষ-বিপক্ষ, ভিন্ন মতাদর্শের মানুষ আছেন। সাময়িক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটিই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। মতের ভিন্নতা থাকলেও, দেশের স্বার্থের ক্ষেত্রে বিভাজন চলবে না। জাতীয় নাগরিক পার্টি এই ঐক্য রক্ষায় সামনে থেকে ভূমিকা পালন করবে।’

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬