নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
‘জাতীয় নাগরিক পার্টি’

‘জাতীয় নাগরিক পার্টি’ © টিডিসি ফটো

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান শুরু হয়।  

অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের নিহতদের, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ জনতার ঢল নেমেছে। বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ এসে সমাবেশস্থলে ভিড় জমিয়েছেন। রাজনৈতিক অঙ্গনের নানা গুঞ্জনের মধ্যেই বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পর আগেই চূড়ান্ত হয়েছে। দলটির শীর্ষ পদে রয়েছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬