ভ্যালেন্টাইনস ডে আমাদের সংস্কৃতি নয়: ছাত্রশিবির

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © সংগৃহীত

ভ্যালেন্টাইনস ডে নিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সামাজিকযোগাযোগ মাধ্যমে ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা দেওয়া হয়। এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামও তার নিজ আইডিতেও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একটি বার্তা দেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজে হ্যাশ ট্যাগ ব্যাবহার করে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। পোস্টে লেখা হয়, ‘#NotOurCulture’; ‘#Valentine's NotOurCulture’। এ ছাড়া আরো লেখা হয়, সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনার ছেলে-মেয়েদের সাথে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।

আরো পড়ুন: ধারাবাহিক আন্দোলনে ভালোবাসা দিবস-ফাগুনের ফুল ব্যবসায় ধ্বস

এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার নিজ আইডিতে আজ সকালে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একটি স্ট্যাটাস দেন তিনি। ফেসবুক পোস্টে লেখা হয়, ‘ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।’ তার এ পোস্ট নিয়ে নানা মন্তব্য করছেন শুভাকাঙ্খী ও নেটিজনরা। 

জাহিদুল ইসলামের স্ট্যাটাসের কমেন্টে এম সাখাওয়াত ইসলাম নামে একজন লিখেছেন, ‘আমাদের সংস্কৃতিতে ভালোবাসা প্রকাশের জন্য ভ্যালেন্টাইনের দরকার নেই, আমাদের আছে মা-বাবার দোয়া, ভাই-বোনের স্নেহ, বন্ধুত্বের বন্ধন, আর চিরন্তন পারিবারিক মূল্যবোধ।; 

এছাড়াও ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টের কমেন্টে নানা মন্তব্য করছেন শুভাকাঙ্খী ও নেটিজনরা। কেউ কেউ লিখছেন ‘সময় উপযোগী পোস্ট’। আবার অনেকে হ্যাশ ট্যাগ ব্যবহার করে লিখছেন  ‘#NotOurCulture’।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬