ঢাবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ছাত্রদলের বুথে সেবা দিচ্ছেন দলটির নেতাকর্মী

ছাত্রদলের বুথে সেবা দিচ্ছেন দলটির নেতাকর্মী © ফাইল ফটো

ঢাবিতে ভর্তিচ্ছুদেরকে সার্বিক সহযোগিতা করতে সকাল থেকেই ক্যাম্পাসের ১৪টি স্থানে ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে ৭ ধরনের সেবা নিয়ে অবস্থান করতে দেখা গেছে ছাত্রদল নেতাকর্মীদের। এসময় তারা ভর্তিচ্ছুদের পরীক্ষার হল খুঁজে দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ করতেও দেখা যায়।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা এ পরীক্ষা।  

ছাত্রদলের সেবার মধ্যে রয়েছে, প্রয়োজনীয় তথ্যসেবা, উপকরণ (কলম ও ফাইল) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সেবা। এছাড়া ভর্তি পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থাও করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬