সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় গুরুতর আহত ১৫

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
স্থানীয়দের হামলায় গুরুতর আহত ১৫

স্থানীয়দের হামলায় গুরুতর আহত ১৫ © সংগৃহীত

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের হামলায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের ধীরশ্রম এলাকার বাড়িতে শতাধিক জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে স্থানীয়রা এলাকায় ডাকাত নেমেছে বলে মাইকিং করে লোকজন জড়ো করে। হামলা করতে যাওয়া জনতাকে স্থানীয়রা ঘিরে ফেলে।

শুক্রবার দিবাগত রাত ১২টার পরে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন (রাত ১২টা) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950