সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুর-আগুন

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
বাড়িতে আগুন

বাড়িতে আগুন © সংগৃহীত

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জেলা শহরের বাসায় ভাঙচুরের পর সেটিতে আগুন দিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এ বাসায় প্রথমে ভাঙচুর ও পরে আগুন দেওয়া হয়।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া শুরু হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতার নামে স্থাপিত ম্যুরালটি এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়।

এছাড়া, আজ দুপুরেই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদর বাজার মোড়ে স্থাপিত সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর করে ছাত্র-জনতা। এসময় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনের মার্কেটের ব্যবসায়ীরা ভাঙচুর ও লুটপাটের ভয়ে দোকান থেকে মালামাল সরিয়ে নেন।

অপরদিকে আজ দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ এলাকায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

এছাড়া গতকাল রাতে জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে আগুন দেয় ছাত্র-জনতা। এছাড়া বিভিন্ন শ্লোগান দিয়ে পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬