ভাঙচুর দেখতে গিয়ে গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
কাজী তুষার

কাজী তুষার © টিডিসি সম্পাদিত

পাবনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কাজী তুষারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের শালগাড়িয়ার জেনারেল হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।  

আটক তুষার শালগাড়িয়ার শাপলা প্লাস্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে। তিনি পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ে শিক্ষার্থীদের মিছিলে গুলি করে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।  

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রলীগ নেতা কাজী তুষার উৎসুক জনতার ভিড়ে মিশে ঘটনাস্থলে যান। তিনি ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখতে গিয়ে গোপনে ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় তাকে চিনে ফেলেন কয়েকজন।  

তুষারকে দেখে ছাত্র-জনতা ধাওয়া দিলে তিনি পাশের জালাল মেমোরিয়াল হাসপাতালে ঢুকে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বের করে দিলে উত্তেজিত ছাত্র-জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। মারধর থেকে বাঁচতে তিনি পাশের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে আমরা জনগণের হাত থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করেছি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে কারাগারে পাঠানো হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ায় কারাগারে ১৪ বছরের স্কুলছাত…
  • ০৪ আগস্ট ২০২৬
উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬