শেখ হাসিনার বিচার হবে ফাঁসির মঞ্চে: সারজিস

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

খুনী হাসিনার ভারতে বসে নির্লজ্জের মত বক্তব্য দেয়। সেই হাসিনা এই দেশে নির্লজ্জের মত বিচার চায়। তার বিচার হবে ফাঁসির মঞ্চে। যারা হাসিনাকে সমর্থন করছে তাদের শহীদ পরিবার ও তরুণ প্রজন্ম ভুলে যায়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসে তিনি একথা জানান।

এ সময়  শহীদ পরিবারদের সহায়তা যত দ্রুত করা যেত, তত দ্রুত তা হচ্ছে না  তিনি বলেন, শহিদ পরিবারের সদস্যদের এখনও যদি বসতে হয় তাহলে এটি জাতির জন্য লজ্জার।

সারজিস জানান, সরকারে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে শহীদ পরিবারের বিষয়ে কথা হয়েছে। তারা আজকেই শহীদ পরিবারের প্রতিনিধির সাথে কথা বলবেন। আগামীকাল শুক্রবার শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এই অভ্যুত্থানের সামনের সারির নেতারা । পরবর্তীতে, রোববার শহীদ পরিবারের সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে শহীদ পরিবারের যৌক্তিক দাবি গুলো তুলে ধরা হবে।

সারজিস বলেন, যদি সরকার হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারে, তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব দাবি আদায় করে নেয়া হবে বলে জানান সারজিস।

সরকারকে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতেই হবে বলেও জানান সারজিস। পরে সারজিসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে শহীদ পরিবারের সদস্যরা।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950