জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের অবস্থান

জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের অবস্থান © টিডিসি ফটো

জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা শাহবাগ অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা বলেন, গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ৬ মাস পার হলেও প্রধান উপদেষ্টা আমাদের সাথে দেখা করতে আসেননি। আমরাও প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েও দেখা করতে পারেনি।

আরো পড়ুন: জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের শাহবাগে অবরোধ

জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা শাহবাগে অবস্থান নিয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এসময় শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। 

আমাদের ছেলে হারিয়ে আজ আমরা রাস্তায়। আমরা অনেক কষ্টে আছি। আমরা সারাদিন কাজ কর্ম ফিরে সন্তানকে না পেয়ে নিজেদের কষ্ট আরো বেড়ে যায়, তখন মনে হয় যেন আত্মহত্যা করি। আপনি আমাদের সঙ্গে দেখা করেন, এতে করে আপনি আমাদের মনের কষ্টের কথা শুনতে পারবেন।

তারা আরও বলেন, শহীদ পরিবারের রাস্তায় নামতে হলো কেন? ৬ মাস পার হলেও বিচারের নামে প্রহসনের খেলা আর কতদিন চলবে? বিচারের নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, সে রঙ্গমঞ্চের বিচারের খেলা আর কতদিন চলবে?।

শহীদ পরিবারকে কেন রাস্তায় নামতে হলো এর উত্তর কে দেবে?। শহীদদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। শহীদ ও আহতদের কারণে আজ বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। সবাইকে শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান। আমরা কেন রাস্তায়? উপদেষ্টামণ্ডলীর কাছ থেকে তো এখনো কোন ম্যাসেজ আসেনি।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950