সরকারে হাসিনার দোসরদের অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়? প্রশ্ন মুশফিকুলের

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
মুশফিকুল ফজল আনসারী

মুশফিকুল ফজল আনসারী © ফাইল ছবি

হাসিনা ও আওয়ামী লীগের প্রতি সহানুভূতি যারা দেখাচ্ছেন, তাদের একহাত নিয়েছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেছেন, ‘যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে? শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়?’

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আনসারী প্রশ্ন তুলেছেন শেখ হাসিনাকে নিয়ে। তার অভিমত অগণিত ছাত্র-জনতার রক্ত হাতে লেগে আছে তাদের, সে দলের নেত্রীর এত স্পর্ধা দেখায় কী করে?

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না—এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের। তবে আমার প্রশ্ন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?’

তবে স্ট্যাটাসের শেষে তিনি সাফ জানিয়ে দেন, এ ভাবনাটা তার ব্যক্তিগত। ‘এ মতামত একান্তই আমার ব্যক্তিগত’ — লিখে শেষ করেন তিনি।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950