ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বি‌কে‌লে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল পৌর শহরের সর্দার পাড়া এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্প‌তিবার সকা‌লে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হ‌বে।

জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬