লিফলেট বিতরণকালে ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
মো. ইয়ামিম আজাদী সরকার আজাদ

মো. ইয়ামিম আজাদী সরকার আজাদ © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় লিফলেট বিতরণ করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক গ্রুপেও একটি পোস্ট করা হয়।    

জানা গেছে, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম মো. ইয়ামিম আজাদী সরকার আজাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক।

জানা যায়, সারা দেশে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের লিফলেট বা প্রচারপত্র বিলি কর্মসূচির অংশ হিসেবে আজ রাতে ময়মনসিংহ জেলার নান্দাইলের মসজিদ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করছিলেন ওই ছাত্রলীগ নেতা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে আটক করে।

এর আগে গত ২৮ জানুয়ারি ১০টি দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধসহ মোট ৫ ধরনের কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×