বাঙলা কলেজে পরীক্ষা দিতে গিয়ে তিতুমীর ছাত্রলীগ নেতা আটক

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
আটক বিজয় আহমেদ খালিদ

আটক বিজয় আহমেদ খালিদ © টিডিসি রিপোর্ট

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখার উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক বিজয় আহমেদ খালিদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি বাঙলা কলেজ থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কাফরুল থানার এসআই মামুন। তিনি বলেন, স্থানীয় জনগণ ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে আটক করে ত্রিপল নাইনে কল দেয়। পরবর্তীতে আমরা তাকে গিয়ে থানায় নিয়ে আসি। তিনি বর্তমানে জেল হেফাজতে আছেন। 

জানা গেছে, খালিদ বাঙলা কলেজে পরীক্ষা দিতে আসলে অন্য শিক্ষার্থীরা তাকে দেখতে পেয়ে আটকে রাখে। পরবর্তীতে পুলিশে সোপর্দ করে।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬