দেশের সব বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ

২৪ জানুয়ারি ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM

© ফাইল ছবি

দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্লাটফর্মটির সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামীকাল (২৪-০১-২০২৫) দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈঠকের সময়সূচি খুলনা বিভাগে সকাল ১০টায়, সিলেট বিভাগে বেলা ১১টায়, বরিশাল বিভাগে বেলা ৩টায়, চট্টগ্রাম বিভাগে (২) বিকাল ৪টায়, ঢাকা বিভাগে বিকেল ৫টায়, চট্টগ্রাম বিভাগে (১) সন্ধ্যা ৬টায়, রাজশাহী বিভাগে সন্ধ্যা ৭টায়, রংপুর বিভাগে রাত ৮টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়াও অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ২৫ জানুয়ারি বেলা ১১টায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানায়। বিজ্ঞপ্তিতে সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্…
  • ০৪ আগস্ট ২০২৬
মশারি ছাড়াই ডেঙ্গু রোগীদের চিকিৎসা, ডেঙ্গু ছড়ানোর শঙ্কা
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬