জাবি ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি

১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM

© লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, সদ্য আহ্বায়ক কমিটির সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাই।

আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাইকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সভাটি স্থগিত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ছাত্রদল জাবি শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ওয়াসিম আহমেদ অনীককে সদস্য সচিব করা হয়েছে।

তাহেরিকে রুখতে লাঠি হাতে মহড়া, কারা এই ব্যক্তিরা?
  • ১৬ নভেম্বর ২০২৬
অত্যধিক ধূমপানে বাড়ে ডিমেনশিয়ার ঝুঁকি, বলছে গবেষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
  • ১৬ নভেম্বর ২০২৬
যশোরে বছরে ৯ লাখ টন সবজি, আয় আড়াই হাজার কোটি টাকার বেশি
  • ১৬ নভেম্বর ২০২৬
‘আ.লীগের নাশকতাকে দর-কষাকষির হাতিয়ার করতে চায় জামায়াত-এনসিপ…
  • ১৬ নভেম্বর ২০২৬
বুয়েটে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, আবেদন করবেন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬