জাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন না জুলাই হামলায় জড়িতরা

১১ জানুয়ারি ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন © ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত এমফিল, পিএইচডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

এ ছাড়া বর্তমানে যেসব শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ (৪+২) বছর ও স্নাতকোত্তর শ্রেণিতে ২ (১+১) বছর অধ্যয়নরত শুধু সেসব শিক্ষার্থীর নাম জাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৪ ও ১৫ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই উপাচার্যের বাসভবন চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলি বর্ষণ এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলি করার ঘটনায় গঠিত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষার্থীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি স্থগিত থাকবে।

এর আগে, ৩১ ডিসেম্বর জাকসু নির্বাচন আয়োজনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোডম্যাপ অনুযায়ী, ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা।

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে  দেওয়া …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬