৫ মাস পর জুলাই আন্দোলনে আহত আরেকজনের মৃত্যু

১১ জানুয়ারি ২০২৫, ১২:১৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
জুলাই আন্দোলন

জুলাই আন্দোলন © সংগৃহীত

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান মারা গেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারেকুল ইসলাম (তারেক রেজা)।  তিনি শনিবার (১০ জানুয়ারি) রাত ১২ টায় নিজস্ব ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উল্লেখ্য করেন, আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা বড় হলো। আমাদেরকে ছেড়ে চলে গেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান ভাই (৫২)। বড় ইনজুরি ছিল না।

নিহত অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ্য করেন, হাতে ও পায়ে ছররা গুলির আঘাত ছিলো। হসপিটাল থেকে রিলিজও পেয়ে গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই তিনি কিডনি ড্যামেজের রোগী ছিলেন। এই অবস্থায়ও তিনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা হন। ঢাকা CMH এর নেফ্রোলজি বিভাগে ভর্তি থেকে নিয়মিত ডায়ালিসিস করাতেন। কিন্তু হঠাৎ করে গত পরশু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার হার্টে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাকে CMH এর HDU তে নেয়া হয়। একটু আগে ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দেশপূনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সর্তক থ…
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬