আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খান

২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বক্তব্যে দিচ্ছেন রাশেদ খান

বক্তব্যে দিচ্ছেন রাশেদ খান © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই গণহত্যার পরে আওয়ামী লীগের কারও আর রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

রাশেদ খান বলেন, ‘আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাদরাসার ছাত্ররা যাত্রাবাড়ীতে প্রতিরোধ গড়ে তুলেছিল।’

আরও পড়ুন: জুলাই গণহত্যার বিচারে ধীরগতির কারণ ব্যাখ্যা করলেন আইন উপদেষ্টা

তিনি বলেন, ‘যেখানে আলেম-ওলামারা সমাবেশ করত, ওয়াজ মাহফিলের আয়োজন করতো আওয়ামী লীগের গা জ্বলত। আমরা দেখেছি, কীভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন চালিয়েছে।’

ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গণঅধিকার পরিষদের এই নেতা।

মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬