একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নৌকা মার্কায় তরুণদের প্রথম ভোট চাইলেন মেনন

১১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৬ PM
নির্বাচনী প্রচারণায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

নির্বাচনী প্রচারণায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন © সংগৃহীত

তরুণদের কাছে তাদের জীবনের প্রথম ভোটটি নৌকা প্রতীকে চাইলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার যুবমৈত্রীর উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় তিনি তরুণ প্রজন্মের কাছে ভোট চান।

ঢাকা-৮ আসনে নৌকা প্রতীক পাওয়া রাশেদ খান মেননের পক্ষে এদিন বিকেলে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে মেনন বলেন, ১৪ দলীয় জোট-মহাজোটের বিজয় নিশ্চিত করতে যুব-জনতার সঙ্গে সম্পৃক্ত থেকে মুক্তিযুদ্ধের চেতনার মার্কা নৌকা প্রতীকে ভোট সংগ্রহে নিরলস পরিশ্রম করে, নির্বাচনী লড়াইকে জোরদার করে বিজয় নিশ্চিত করতে হবে।

‘তরুণ-যুবদের ভোট নৌকায় হোক’ স্লোগান সামনে রেখে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পল্টন-কাকরাইল হয়ে শান্তিনগর রাশেদ খান মেননের প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়।

রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিতে যুব-তরুণ তথা দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সুশান্ত দাস, সহ-সভাপতি তৌহিদুর রহমান, মাহবুব আলম চৌধুরী জনি, কায়সার আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুতাসিম বিল্লাহ সানী প্রমুখ।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬