তারেক রহমানের সব মামলা প্রত্যাহার চান বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা

১৭ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এক্স-জেসিডি-বুয়েটের ব্যানারে মানববন্ধন

এক্স-জেসিডি-বুয়েটের ব্যানারে মানববন্ধন © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ (এক্স-জেসিডি-বুয়েট)। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তার মামলা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ দিতে তেমন কোনো আইনি বাধা নেই। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি উপস্থাপন করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান যাতে অনতিবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও সাজা দেয়। দীর্ঘদিন তিনি বিদেশে রয়েছেন। তারেক রহমান দেশে না আসলে দেশের গণতন্ত্র যেমন ফিরবে না, তেমনি মানুষের মুক্তি মিলবে না। অথচ শেখ হাসিনা সরকার পতনের এতদিন পরও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের এই প্রতিবাদ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং জনগণের ন্যায্য দাবির প্রতিফলন ঘটবে। দেশে গণতন্ত্রের সুরক্ষা ও সাধারণ মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ছাড়া কোনও বিকল্প নেই বলেও জানান কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। 

প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— প্রকৌশলী আব্দুস সোবহান, অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী মতিন, প্রকৌশলী নেছার আহমেদ, প্রকৌশলী আল মামুন গাজী, প্রকৌশলী আলী মর্তুজা, প্রকৌশলী নাসিম উদ্দিন রুবেল, প্রকৌশলী এসএম ফয়সাল, প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শাহরিয়ার পারভেজ, প্রকৌশলী আব্দুর রউফ তালুকদারসহ আরও অসংখ্য প্রকৌশলী।

এছাড়াও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স- এ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর উল হাসান তমাল, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নুসহ অনেকে।

ঢাবিতে মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’ প্রশ…
  • ২৮ আগস্ট ২০২৬
গাজীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
  • ২৮ আগস্ট ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নি…
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব
  • ২৮ আগস্ট ২০২৬
ডুবন্ত শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দুই জমজ বোনের, মারা গেলেন …
  • ২৮ আগস্ট ২০২৬
‘রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি’
  • ২৮ আগস্ট ২০২৬