বিএনপির মহাসচিবের সঙ্গে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা ঢাবি শাখা ছাত্রদলের

২৭ আগস্ট ২০২৬, ০৯:৩২ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৩ AM
ঢাবি শাখা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ঢাবি শাখা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম বর্ষ প্রয়াণ দিবসে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। কবি নজরুলের সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ই হোক তার প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।

তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। তার আদর্শ নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়।

প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬
সরকারি শাহ সুলতান কলেজে নতুন করে ৪ বিষয়ে মাস্টার্স চালুর অন…
  • ১৩ অক্টোবর ২০২৬
শ্রীলংকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় রানার-আপ গাকৃবি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বগুড়া আর্মি মেডিকেল কলেজে…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘আল্লাহ আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ করাইছে জনাব তারেক রহমান…
  • ১৩ অক্টোবর ২০২৬