৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের

২৮ আগস্ট ২০২৬, ০৬:৪৮ PM
৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের

৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের © টিডিসি

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবনী এলাকায় দুষ্কৃতকারীদের ক্ষতিগ্রস্ত করা স্থান পরিদর্শন ও নতুন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কঠোর নির্দেশ দেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় ডেপুটি স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষই আমাদের সবচেয়ে বড়ো সম্পদ। সেই বৃক্ষরাজি ধ্বংস বা হত্যা করা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোনো ক্লু খুঁজে পায়নি। আমি ওসির সঙ্গে কথা বলেছি। স্পষ্ট বলতে চাই—চেষ্টা নয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে।

গাছগুলো উপড়ে ফেলার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহবান জানিয়ে কায়সার কামাল বলেন, কেবল বাড়িঘর সম্প্রসারণের জন্য এ ঘটনা ঘটেছে—এমনটি বিশ্বাসযোগ্য নয়। এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তাই জড়িতদের বিরুদ্ধে যথোপযুক্ত পরিবেশ আইনে মামলা করার তাগিদ দেন তিনি।

ডেপুটি স্পিকার আরও উল্লেখ করেন, মানুষের কল্যাণে লাগানো এসব গাছ কোনো একক ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। তাই এলাকার বাসিন্দাদেরও বাড়ির সামনের গাছগুলো দেখভালের দায়িত্ব নেওয়ার আহবান জানান তিনি। একই সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জনপ্রতিনিধি ও প্রশাসন জবাবদিহির মধ্যে আসলেই একটি প্রকৃত বাংলাদেশ গড়ে উঠবে।

গত ৫ আগস্ট পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের দুই পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে বাবনী এলাকায় দুর্বৃত্তরা সড়কের পাশের প্রায় ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে পালিয়ে যায়।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬