‘রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি’

২৮ আগস্ট ২০২৬, ০৬:৩২ PM
 রংপুরের নতুন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ

রংপুরের নতুন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ © সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানের খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি বলে জানিয়েছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ।

শুক্রবার (২৮ আগস্ট) চার খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। 

পুলিশ কমিশনার বলেন, চার হত্যার বড় ঘটনা ও চাঞ্চল্যকর। মামলাটি নিয়ে সারা দেশে আলোচনা চলছে। তদন্ত চলমান থাকায় নানা ধরনের তথ্য ও বক্তব্য সামনে আসতে পারে। তবে তদন্তের ধারাবাহিকতায় প্রকৃত ঘটনা খতিয়ে দেখছি।

তিনি বলেন, ঘটনাস্থলের কোনো আলামত ধুয়েমুছে ফেলা হয়নি। গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণ করা হয়েছে। তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক শুধু রংপুরের সমস্যা নয়, এটি বাংলাদেশের সমাজের সমস্যা। মাদকের বিরুদ্ধে রংপুরে আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখা যাবে। সবাইকে সঙ্গে নিয়ে রংপুরকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন - রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, গোয়েন্দা (ডিবি) শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদেরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

গাজীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
  • ২৮ আগস্ট ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নি…
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব
  • ২৮ আগস্ট ২০২৬
ডুবন্ত শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দুই জমজ বোনের, মারা গেলেন …
  • ২৮ আগস্ট ২০২৬
‘রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি’
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে গোসলে নেমে একসঙ্গে প্রাণ গেল ৫ শিশুর
  • ২৮ আগস্ট ২০২৬