ছাত্রদলের উদ্যোগ

পাখিদের নিরাপদ আশ্রয়ে ঢাবিতে গাছে গাছে মাটির হাঁড়ি

১৬ অক্টোবর ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পাখির নিরাপদ বাসা স্থাপন করেছে ছাত্রদল

পাখির নিরাপদ বাসা স্থাপন করেছে ছাত্রদল © সংগৃহীত

পরিবেশ বান্ধব কর্মসূচি এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিভিন্ন গাছে মাটির হাড়ি বেঁধে পাখির নিরাপদ বাসা স্থাপন করেছে ছাত্রদল। ক্যাম্পাসের প্রায় ২০০ গাছে মাটির হাড়ি বেঁধে দেওয়া হয়। 

WhatsApp Image 2024-10-16 at 6-12-25 PM

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ করতে যেমন ছাত্রদল কাজ করছে তেমনই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও যেনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে উঠে সেই চেষ্টা করছে। যানবাহন ও অপরিকল্পিত নগরায়নের প্রভাবে ঢাকা শহর আজ পাখিশূন্য হয়ে যাচ্ছে।এই জায়গাটি আমাদের ব্যথিত করে।তাই আমাদের ক্যাম্পাস থেকে আমরা কাজ শুরু করলাম,অন্যরাও যেনো এমন উদ্যোগ নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এর নেতৃত্বে কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, সৈকত মোর্শেদ,ইমাম আল নাসের মিশুক, ফাহিম ফয়সাল, সাইফ খান, আকিব জাবেদ রাফি, মানিউল পাঠান শান্ত, মাহমুদুল হাসান,আবদুল্লাহ আল কাফি, রুহুল আমিন সবুজ, সাকিব সহ আরো ৩০-৪০ জন ছাত্রদলের নেতা কর্মী। 

ট্যাগ: ছাত্রদল
পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬