আন্দোলনে আহতদের এক কোটি ২২ লাখ টাকা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন

১৩ অক্টোবর ২০২৪, ০৯:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য এক কোটি ২২ লাখ দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। রোববার (১৩ অক্টোবর) এ অর্থ দেওয়া হয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান,আজ (রোববার) মোট ১২২ জনকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে ১ লাখ টাকা করে চেক দেওয়া হয়েছে। বাকি সাতজনকে বিকাশের মাধ্যমে আজই টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জনকে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ৫৯ জনকে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে।

এ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১৭৬ জন আহতকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তারা আহতদের সঙ্গে কথা বলেন এবং অনুদানের চেক হস্তান্তর করেন।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬