কেন সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি, জানালেন হাসনাত আব্দুল্লাহ

০৮ অক্টোবর ২০২৪, ১০:৫৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
জাতীয় পার্টি ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

জাতীয় পার্টি ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। গত শনিবার প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী ১৯ অক্টোবর ফের সংলাপ হওয়ার কথা রয়েছে।

অনেকে জাতীয় পার্টিকে (জাপা) আওয়ামী লীগের স্বৈরাচারিতার সহযোগী হিসেবে অ্যাখ্যা দিয়ে সংলাপে না ডাকার আহ্বান জানান। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানালেন, কেন সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে এক পোস্টে  তিনি লেখেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না।

এর আগে গতকাল সোমবার হাসনাত ফেসবুকে এক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬