জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার 

০২ অক্টোবর ২০২৪, ০৩:১১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
ছাত্রলীগ লোগো

ছাত্রলীগ লোগো © সংগৃহীত

নেত্রকোনো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মো. মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহানেওয়াজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়।  ওই মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে তাকে নাশকতাসহ  বিস্ফোরক আইনে দায়ের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোণা বিচারিক আদালতে ৭ দিনের পুলিশী রিমান্ড চেয়ে সোপর্দ করা হবে।

আরও পড়ুন: আন্দোলনে হেলিকপ্টার থেকে কারও ওপর গুলি ছোড়া হয়নি: র‍্যাব

এর আগে ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের এ আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটি। তিন বছর পূর্ণ হলেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হয় শাওন-সোবায়েল।

অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬