ছাত্রশিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ আগামীকাল

০১ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
ঢাবি ও শিবির লোগো

ঢাবি ও শিবির লোগো © ঢাবি

আগামীকাল বুধবার (২ অক্টোবর) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) ঢাবি শাখা সেক্রেটারি এম এম ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সভাপতি ও সেক্রেটারির জনসম্মুখে পরিচিত হওয়ার পর এই ধাপে আগামীকাল আমরা ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। 

কত সদস্য বিশিষ্ট কমিটি হবে তা জানতে চাইলে তিনি বলেন, এটা আপাতত না জানাই। আগামীকালকে কমিটি ঘোষণার সময় একসাথে জানাবো।

নতুন কমিটি নাকি আগের কমিটি শুধু ঘোষণা করা হবে— এ প্রশ্নে তিনি বলেন, এটি কমিটি নতুন নয়। আমাদের কমিটি জানুয়ারিতে গঠন হয়েছে। সুতরাং কমিটি গঠনের কোন কাজ নেই; শুধু জনসম্মুখে পরিচিত করাটাই এর উদ্দেশ্য।

এর আগে গত ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে থাকতেন।

শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬