কোটা আন্দোলন: সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে ঢাবিতে কমিটি

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংসতার দৃশ্য

ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংসতার দৃশ্য © ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত সহিংসতায় জড়িতদের চিহ্নিতকরণ ও শাস্তির ধরণ নির্ধারণের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার রাতে বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চার সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন। এছাড়াও রয়েছেন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর শেহীন আমিন ভূঁইয়া ও ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)। 

উপরোক্ত কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। 

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬