ত্রাণের অবশিষ্ট টাকা নিয়ে যা জানালেন সমন্বয়ক আবু বাকের

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
আবু বাকের মজুমদার

আবু বাকের মজুমদার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে উত্তরবঙ্গে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ কর্মসূচিতে পাওয়া নগদ অর্থ ব্যয় করা হবে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন তিনি।

আবু বাকের মজুমদার বলেন, অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির ১৪ দিনে তোলা ফান্ডে অবশিষ্ট ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা।  যার মধ্যে থেকে উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনার করা হবে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬