শুক্র ও শনিবার যাদের ছবি ফেসবুকে ছড়িয়ে দিতে হাসনাতের আহবান

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM

© সংগৃহীত

জুলাই বিপ্লবে ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে নারীদের ওপর হামলাকারীদের সন্ধান চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্র ও শনিবার এই দুই দিন নারীদের ওপর হামলাকারীদের ছবি বা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যটাসের মাধ্যমে এ আহ্বান জানান। পোস্টে হ্যাশট্যাগ দিয়ে হাসনাত লিখেছেন, ‘শুক্র ও শনি দুই দিন, নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন।

কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ওপরের হ্যাশট্যাগ দুটি দিয়ে জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা/ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬