ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, যৌক্তিক সংস্কার চায় শিবির: সভাপতি

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
মঞ্জুরুল ইসলাম

মঞ্জুরুল ইসলাম © সংগৃহীত

ছাত্ররাজনীতি নিষিদ্ধ হোক এমনটি চায় না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৭) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে এক সম্মেলনে এ বিষয়ে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। 

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা যৌক্তিক সংস্কার চাই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক সুহাইল। 

মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো আবেদন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এ ছাড়া, ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬