গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠালেন ছাত্রলীগের সাদ্দাম-ইনান

২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
সাদ্দাম ও ইনান

সাদ্দাম ও ইনান © ফাইল ফটো

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ৫ আগস্ট এর পর দীর্ঘদিন গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

আজ রোববার (২২ সেপ্টেম্বর) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে দুপুর ২টায় সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। 

সংবাদ বিজ্ঞপ্তির নিচে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর রয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে বক্তব্য জানতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের হোয়াটসঅ্যাপ ফোন দিলেও কল রিসিভ  করেন নি। 

পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘রেজিস্ট্রেশন নম্বর না দিলে রুম থেকে বের হতে দেব না’—সাংবাদ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬