কুমিল্লায় ৪ হাজার বন্যার্তদের মাঝে খাবার বিতরণ ঢাবি ছাত্রদলের

২৬ আগস্ট ২০২৪, ১০:৫৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

বন্যার্তদের মাঝে খাবার বিতরণ © সংগৃহীত

কুমিল্লায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতারা। আজ সোমবার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে প্রায় ৪ হাজার লোককে খাবার বিতরণ করা হয়েছে। 

এসময় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

WhatsApp Image 2024-08-26 at 11-29-23 PM

শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্ষুদ্র পরিসরে ত্রাণ ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রমে কতটুকু বন্যা কবলিত মানুষের  উপকার হবে জানিনা, তবে দেশের যেকোনো সংকটে আমরা আমাদের সাধ্যমত জনকল্যাণমুখী কাজ করে যাবো।

নাছির উদ্দিন শাওন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলসহ সব নেতৃবৃন্দদেরকে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের পাশে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। উনার নির্দেশেই ত্রাণ সামগ্রী ও খাবার নিয়ে নিয়ে এখানে এসেছি।

১৬৫ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৬ আগস্ট ২০২৬
‘ওনারা ক্ষমতার টেবিলে বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, চোখ হ…
  • ০৬ আগস্ট ২০২৬
অভিনয়ে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ০৬ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া সার্বভৌম ও মর্যাদাবান বা…
  • ০৬ আগস্ট ২০২৬
ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে কর্মসূচি পালন করবে না ছাত্রদল, থাকবে ‘শান্তিপূর্ণ অবস…
  • ০৬ আগস্ট ২০২৬