বন্যার্তদের সহায়তায় নোয়াখালীতে ছাত্রদল

২৬ আগস্ট ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
ছাত্রদলের ত্রাণ বিতরণ

ছাত্রদলের ত্রাণ বিতরণ © সংগৃহীত

টানা চতুর্থদিনের মতো বন্যাকবলিত পূর্বাঞ্চলে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২৬ আগস্ট) নোয়াখালী বিভিন্ন স্থানে ৮০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, নোয়াখালীর সদর উপজেলার ওয়াপদার পুল, কবির হাট উপজেলার তেঁতুলতলা, কবিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি কবিরহাট, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়  আশ্রয় কেন্দ্র, কোম্পানির হাটসহ বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয় । 

বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ত্রাণ সহায়তা কর্মসূচিতে নেতৃত্ব দেন। উল্ল্যেখ পূর্বে নোয়াখালীতে একদিনসহ লক্ষীপুর ও কুমিল্লাতেও ছাত্রদল একই কর্মসূচি পালন করেছে।

ট্যাগ: ছাত্রদল
১৬৫ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৬ আগস্ট ২০২৬
‘ওনারা ক্ষমতার টেবিলে বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, চোখ হ…
  • ০৬ আগস্ট ২০২৬
অভিনয়ে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ০৬ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া সার্বভৌম ও মর্যাদাবান বা…
  • ০৬ আগস্ট ২০২৬
ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে কর্মসূচি পালন করবে না ছাত্রদল, থাকবে ‘শান্তিপূর্ণ অবস…
  • ০৬ আগস্ট ২০২৬