বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত মিডিয়ার তালিকাটি ভুয়া

২৫ আগস্ট ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ভুয়া তালিকা

ভুয়া তালিকা © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেনি দেশের একাধিক গণমাধ্যম, এমন একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, এ তালিকাটি ভিত্তিহীন ও ভুয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

আজ রবিবার (২৫ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই প্রেস রিলিজটি ভুয়া। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিয়ে একটি বার্তাটি পাঠানো হয়েছে। রবিবার দুপুরে পাঠানো এই বার্তায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো একটি স্বার্থান্বেষী মহল দেশের মূল ধারার গণমাধ্যমগুলোসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে এসব গণমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে নাই বা সহযোগিতা করে নাই, তাই তাদের সহযোগিতা না করতে। সহযোগিতা করলে অপমান অপদস্থ, চাকরিচ্যুত করা হবে।

“তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানিয়েছে, এ ধরনের অপপ্রচারমূলক চিঠি বা তালিকা ভুয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ০৬ আগস্ট ২০২৬
উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ক্যাম্পাস ত্যাগ জকসু-শিবির নেতাদ…
  • ০৬ আগস্ট ২০২৬
মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনার ‘জুয়া’ কেন খেলছেন…
  • ০৬ আগস্ট ২০২৬
টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির চেষ্টা, স্থানীয়দের…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা শ…
  • ০৬ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ০৬ আগস্ট ২০২৬