কুমিল্লায় বন্যার্তদের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল

২৪ আগস্ট ২০২৪, ১২:১১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে বান ভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী শুকনো খাবার বিতরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৩ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কয়েকটি ওয়ার্ড, মুন্সিরহাট ইউনিয়ন এবং ১ নং কাশিনগর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

সেখানে ঘুরে ঘুরে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার এবং ত্রানসামগ্রী বিতরণ করেন, অসহায় বান বাসী মানুষের খোঁজ খবর নেন এবং সামনে দিনগুলোতে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এর উদ্যেগে ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মিজানুর রহমান, সালমান আহম্মেদ, ত্রাণ বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাসুম বিল্লাহ, চৌদ্দগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি অনিক মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা আব্দুল খালেক পরশ, মোহাম্মদ নাজিম উদ্দিন সহ চৌদ্দগ্রাম উপজেলা এবং পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। 

ভারতের নতুন সেনাপ্রধান হলেন ধীরাজ শেঠ
  • ১৩ জুন ২০২৬
গোপালগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ জুন ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৭ জুন পর্য…
  • ১৩ জুন ২০২৬
মেয়ের শখ পূরণ করতে কেনা ১টি খরগোশ থেকে শুরু, বাণিজ্যিক স্বপ…
  • ১৩ জুন ২০২৬
দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির…
  • ১৩ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত …
  • ১৩ জুন ২০২৬
×