পাবিপ্রবিতে ছয় সমন্বয়ক ও ১৯ সহ-সমন্বয়কের পদত্যাগ

১৯ আগস্ট ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
 ছয় সমন্বয়ক ও ১৯ সহ-সমন্বয়কের পদত্যাগ

ছয় সমন্বয়ক ও ১৯ সহ-সমন্বয়কের পদত্যাগ © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছয়জন (৬) সমন্বয়ক ও ১৯ সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন।

সোমবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন  বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করাও এই বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগ করা সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা পাবিপ্রবি সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অভিযোগ তুলছেন। সমন্বয়ক হিসেবে আমরা এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন সুযোগ সুবিধা গ্রহণ করিনি। এরপরেও সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন তুলছে সেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আর সমন্বয়ক হিসেবে থাকতে চাচ্ছিনা। এখন থেকে পাবিপ্রবিতে সমন্বয়ক পরিচয়ে আর কেউ থাকবেনা, সবাই সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো খারাপ দেখভাল করবে।’

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের অনেকেই নিজেদের সমন্বয়ক পরিচয় আলাদা ফায়দা হাসিলের চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের কথা সমন্বয়করা শুনছেনা। সে জন্য তারা সমন্বয়কদের পদত্যাগের দাবি তুলছেন।

ইন্টার্নদের দাবি মেনে নিল ডেল্টা মেডিকেল, কর্মবিরতি প্রত্যা…
  • ১৩ জুন ২০২৬
রাতে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নামছে ছাত্রদল
  • ১৩ জুন ২০২৬
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • ১৩ জুন ২০২৬
২৪ ঘণ্টায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২
  • ১৩ জুন ২০২৬
প্রতিষ্ঠান প্রধানের ভাইভা কবে, ফের জানালেন শিক্ষামন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৩ জুন ২০২৬
×