ক্যাম্পাসে পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে কোপাল দুর্বৃত্তরা

১৮ আগস্ট ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
জামিউল ইসলাম হিমেল

জামিউল ইসলাম হিমেল © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করেছেন দুর্বৃত্তরা। রোববার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রলীগ কর্মীর নাম জামিউল ইসলাম হিমেল (২৪)। তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী ছিলেন।

আহত ছাত্রলীগ কর্মীর নাম জামিউল ইসলাম হিমেল (২৪)। তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী। 

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী জানান, বেলা ১১টার দিকে তিনি হল থেকে খাবার খেতে ক্যাম্পাসের গেটে যান। এ সময় একজন ছেলে এসে তাঁকে ফরিদা টাওয়ারের দিকে ডেকে নিয়ে যান। এরপর ওই ছেলের সঙ্গে আরও তিনজন ছেলে যোগ দেন। পরে ফরিদা টাওয়ারের সামনে নিয়ে তাঁর হাতে ও পায়ে ছুরিকাঘাত করেন তাঁরা। ছুরিকাঘাতে আহত হলে তাঁর সহপাঠীরা এসে প্রথমে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করান। পরে মেডিকেল সেন্টারের ডাক্তারদের পরামর্শে তাঁর সহপাঠীরা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। 

ছাত্রলীগ কর্মী জামিউল ইসলাম হিমেল বলেন, ‘আমি ছাত্রলীগ করতাম তা ঠিক। কিন্তু কারও সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল না। এর পরও কেন আমাকে ছুরিকাঘাত করল বলতে পারছি না। ছাত্রলীগ করার কারণে এটা হয়েছে কি না, তা-ও বলতে পারছিনা।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাসুদ রানা বলেন, ‘সকালে আমাদের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছেন বলে শুনেছি। পরে আমি ওকে দেখতে যাই। ওকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়, পরে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ও লিখিত অভিযোগ করলে এই ঘটনার সাথে কারা জড়িত ছিল আমরা খুঁজে বের করতে চেষ্টা করব।’

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬