আহত আরও এক কর্মীর মৃত্যু, গণঅভ্যুত্থানে ছাত্রদলের নিহত বেড়ে ৩৪

১৮ আগস্ট ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে সহিংসতায় বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের আহত আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে সংগঠনটির নেতাকর্মীর নিহতের সংখ্যা দাঁড়াল ৩৪। ছাত্রদলের টাঙ্গাইল জেলা শাখার অধীনস্থ ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন ইমন মিয়া।  

আজ রবিবার (১৮ আগষ্ট) সকাল ৬ টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে গুলিবিদ্ধ হয়। গত কয়েকদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

তার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুম মোঃ ইমন মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। 

ট্যাগ: রাজনীতি
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬