নতুন ‘রাজনৈতিক দল’ গঠনের পরিকল্পনা আন্দোলনকারী শিক্ষার্থীদের

১৬ আগস্ট ২০২৪, ০৭:০০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের জন্য আহ্বান জানালেও, তা প্রত্যাখ্যান করেছেন ছাত্র আন্দোলনকারীরা। এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত চারজন নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংস্কারের জন্য তারা এখন নিজেদের দল গঠনের কথা বিবেচনা করছেন।শেখ হাসিনার আমলের অর্থাৎ গত ১৫ বছরের স্বৈরশাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে সেটিই আন্দোলনকারী নেতাদের আশা। 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। আর আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের বর্বরতা থেকে জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভে ভেসে যায় হাসিনার সরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর একক বৃহত্তম এই সহিংসতায় নিহত হন কমপক্ষে ৩০০ মানুষ।

যদিও ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। শুক্রবার (১৬ আগস্ট) জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনার পদত্যাগের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। যেখানে উপদেষ্টা হিসেবে আছেন দুই ছাত্র নেতাও।

গত তিন দশকের বেশিরভাগ সময় ধরেই বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ অথবা তার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বিএনপি। আর এই দুই নেতারই বয়স এখন ৭০-এর বেশি।

সরকার এবং শিক্ষক ও কর্মীদের মতো সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত একটি কমিটির সদস্য মাহফুজ আলম রয়টার্সকে বলেছেন, ছাত্র নেতারা দ্বৈত প্রথার অবসান ঘটাতে একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন। আন্দোলনকারী নেতারা একটি প্ল্যাটফর্মে সিদ্ধান্ত নেয়ার আগে সাধারণ ভোটারদের সঙ্গে ব্যাপকভাবে পরামর্শ করতে চাইছেন। এক মাসের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়া হতে পারে। দুই রাজনৈতিক দলকে (আওয়ামী লীগ ও বিএনপি) নিয়ে মানুষ সত্যিই ক্লান্ত। আমাদের ওপর মানুষের আস্থা আছে।

ড. ইউনূসের একজন মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রয়টার্সকে বলেন, ‘শিক্ষার্থীরা টেকনোক্র্যাটদের সঙ্গে তাদের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেনি।’

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence