চিরতরে সংগঠন থেকে সম্পর্ক ছিন্ন করলাম: ছাত্রলীগ নেতা

১৫ আগস্ট ২০২৪, ১০:১৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর চাঁদপুরের অনেক আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মী আত্মগোপনে আছেন।  

এমন পরিস্থিতিতে চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়েছেন রিয়াজুল ইসলাম সিয়াম।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তার লিখিত একটি বক্তব্য পৌঁছানো হয়।

লিখিত বক্তব্যে সিয়াম উল্লেখ করেন, আমি মো. রিয়াজুল ইসলাম সিয়াম মিজি, পিতা-মো. বাবুল মিজি। আমি গত বছর চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। অধ্যয়নরত অবস্থায় আমি চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম।

আজ থেকে আমি এ সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়ে এ সংগঠনের সঙ্গে চিরতরে আমার সম্পর্ক ছিন্ন করলাম। আমি অঙ্গীকার করছি, এখন থেকে আর কোনোদিন এ সংগঠনের সঙ্গে জড়িত হবো না। আমি উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যাব। আমি চিরতরে এ সংগঠন থেকে আমার সম্পর্ক ছিন্ন করলাম।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৮ পদে চাকরি, আবেদন ৩ সে…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে সক্রিয় কিছু শিক্ষক, আইনানুগ ব্যবস্থা ন…
  • ০৬ আগস্ট ২০২৬
সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় একার লড়াইয়ে সেঞ্চুরি মিরাজের
  • ০৬ আগস্ট ২০২৬
যে কারণে মাথায় হেলমেট পরে ঢাকা আলিয়ায়, ব্যাখ্যা দিলেন নয়ন
  • ০৬ আগস্ট ২০২৬
৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবি জিয়া পরিষদে…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬