শেখ হাসিনার ফাঁসির দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ

১৫ আগস্ট ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে  মিছিলটি ষোলশহর রেল স্টেশন থেকে শুরু হয়ে দুই নম্বর গেইট-জিইসি ঘুরে নগরীর বিপ্লব উদ্যানে এসে শান্তিপূর্ণ অবস্থান নেয়।

এ সময় আব্দুলাহ্ আল নোমান বলেন,  স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে জুলাই-আগস্ট মাসে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে৷ শেখ হাসিনাকে দেশে এনে বর্বর হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হাসিনার গুন্ডাবাহিনী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের জীবন বিপন্ন করেছে। এসময় তিনি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার আহবান জানান।

সাধারণ শিক্ষার্থীর যেকোনো যৌক্তিক আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে।

বিক্ষোভ মিছিল পরবর্তী শান্তিপূর্ণ অবস্থা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৮ পদে চাকরি, আবেদন ৩ সে…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে সক্রিয় কিছু শিক্ষক, আইনানুগ ব্যবস্থা ন…
  • ০৬ আগস্ট ২০২৬
সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় একার লড়াইয়ে সেঞ্চুরি মিরাজের
  • ০৬ আগস্ট ২০২৬
যে কারণে মাথায় হেলমেট পরে ঢাকা আলিয়ায়, ব্যাখ্যা দিলেন নয়ন
  • ০৬ আগস্ট ২০২৬
৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবি জিয়া পরিষদে…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬