ছাত্রলীগ নেত্রীকে কান ধরে ওঠবস করালেন শিক্ষার্থীরা

১৫ আগস্ট ২০২৪, ০২:০১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
কান ধরে ওঠবস করানোর দৃশ্য

কান ধরে ওঠবস করানোর দৃশ্য © সংগৃহীত

মানিকগঞ্জে ছাত্রলীগের নেত্রী জেরিন বিশ্বাসকে কান ধরে ওঠবস করিয়ে শাস্তি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ছাত্রলীগের এই নেত্রীর একটি ভিডিও নেট দুনিয়া ভাইরাল হয়।

জানা গেছে, বুধবার (১৪ আগস্ট) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজে এ ঘটনা ঘটে। জেরিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। তিনি বিএসএস (অর্নাস) ৩য় বর্ষের শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক ফরিদ হোসেন ও কলেজছাত্রী আসমানী নূর জানান, ছাত্রলীগ নেত্রী জেরিন আওয়ামী লীগের ক্ষমতার সময় ওয়াইফাই বিল, সংগঠন খরচ, ব্যানার বানানো, লিফলেট বিলি, মিছিলের খরচসহ নানা খাতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে রাজি না হলে নির্যাতনসহ ছাত্রলীগ নেতাদের দিয়ে নানাভাবে হয়রানি করতেন।

বুধবার দুপুরে তিনি হোস্টেলে এসে কয়েকজন ছাত্রীর কাছে ১৫ আগস্টের শোক দিবসের কথা বলে ১০০ টাকা চাঁদা এবং ওয়াইফাই বিল দাবি করেন। ঘটনা জানতে পেরে তাকে কলেজ হোস্টেলে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এ সময় তার মোবাইল ফোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের তালিকা পাওয়া যায়। জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত আহমেদ কোরাইশীকে (সুমন) এই তালিকা পাঠিয়েছেন তিনি।

জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে নিজের অপরাধ স্বীকার করেন জেরিন। এর পর তাকে ১০ বার কানধরে ওঠবস করিয়ে শাস্তি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তাকে শাস্তি দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, জেরিন বিশ্বাসের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নে…
  • ০৬ আগস্ট ২০২৬
বিআরবি হসপিটালস লিমিটেডে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ আগস্ট …
  • ০৬ আগস্ট ২০২৬
তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে জনগণকে কুকুরের মাংসের স্যুপ খাও…
  • ০৬ আগস্ট ২০২৬
৪৭ বছরে মাত্র চার সমাবর্তন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সর্বশেষ ২…
  • ০৬ আগস্ট ২০২৬
অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬